ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ আগস্ট ১৭ ১৪:৩৩:২৫
১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি:। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লি: । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানি লি: এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার দর ৫.২৬ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস ৪.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৪.১৭ শতাংশ, এনভয় টেক্সটাইলস্‌ ৩.৯৪ শতাংশ, বিডি থাই ফুড ৩.৪৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৩.০২ শতাংশ এবং সাউথইস্ট ব্যাংক ২.৬৩ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে