ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ আগস্ট ১৪ ১৭:৫২:৫৭
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ আগস্ট) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫২.৭৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ২৬.৬৭ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৮০ পয়সা বা ২৫.৮১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সেনা ইন্সুরেন্সের ২২.১২ শতাংশ (১১৯ টাকা ৮০ পয়সা থেকে ১৪৬ টাকা ৩০ পয়সা), এনআরবিসি ব্যাংকের ২১.৮৪ শতাংশ (৮ টাকা ৭০ পয়সা থেকে ১০ টাকা ৬০ পয়সা), বিডি ল্যাম্পসের ২০.৪২ শতাংশ (১৮৬ টাকা ৬০ পয়সা থেকে ২২৪ টাকা ৭০ পয়সা), মেট্রো স্পিনিংয়ের ১৫.৯৬ শতাংশ (৯ টাকা ৪০ পয়সা থেকে ১০ টাকা ৯০ পয়সা), সিএনএটেক্সের ১৫.৬৩ শতাংশ (৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা), রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.৩২ শতাংশ (৩৮ টাকা ৫০ পয়সা থেকে ৪৪ টাকা ৪০ পয়সা) এবং বেক্সিমকোর ১৫.৩২ শতাংশ (২৩ টাকা ৫০ পয়সা থেকে ২৭ টাকা ১০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে