ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বিডি থাই অ্যালুমিনিয়ামের ঋণমান ঘোষণা

২০২৬ আগস্ট ১৩ ১৫:২৬:০৫
বিডি থাই অ্যালুমিনিয়ামের ঋণমান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ঋণমান নির্ধারণ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

রেটিং প্রতিষ্ঠানটি বিডি থাই অ্যালুমিনিয়ামের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি প্লাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৪’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘নিরপেক্ষ’ রাখা হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যও মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে