ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ আগস্ট ১৪ ১৭:৫১:১০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬৭ লাখ টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাষ্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৮ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ম্যালেক স্পিনিং। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের ২৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা (২.৪৫ শতাংশ), এমএল ডাইংয়ের ২৩ কোটি ৭৭ লাখ টাকা (২.৩৮ শতাংশ), সাপোর্টের ১৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা (১.৭৬ শতাংশ), ডমিনেজ স্টিলের ১৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা (১.৬১ শতাংশ), ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা (১.৫০ শতাংশ), বেক্সিমকো ফার্মার ১৪ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা (১.৪৪ শতাংশ) এবং প্রাইম ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৯ লাখ টাকা (১.৪০ শতাংশ)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে