একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
নিজস্ব প্রতিবেদক:সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় আটক আসামি বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রায়নগরের একটি খালি প্লটে তল্লাশি চালিয়ে ছোরাটি উদ্ধার করা হয়।
বুধবার সকালে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলায় এ হত্যাকাণ্ড ঘটে। বাসার ভেতরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা আক্তার (২০)। তাহমিনা নগরীরর জল্লারপাড়া এলাকার বাসিন্দা আফতাব মিয়ার মেয়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর ও প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত উদ্ধারের বিষয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, উদ্ধার করা ছোরাটি ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করা হবে। এতে থাকা রক্তের নমুনার সঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ছোরায় থাকা রক্ত কার, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর রায়নগরের একটি খালি জায়গায় ছোরাটি ফেলে দেন তিনি। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি চালালেও ছোরাটির সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে শ্রমিক নিয়ে ফের তল্লাশি চালালে ছোরাটি উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া যে ধরনের ছোরার কথা বলেছিলেন, উদ্ধার হওয়া ছোরাটির সঙ্গে তার মিল আছে জানিয়ে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ বাবুল মিয়া রঙমিস্ত্রির পাশাপাশি কসাইয়ের কাজ করেন। আটকের পর তিনি পুলিশকে জানিয়েছিলেন, ছোরাটি ছয় থেকে সাত ইঞ্চি লম্বা ও কাঠের হাতলযুক্ত হতে পারে।
উদ্ধার করা ছোরাটির সঙ্গে এ বর্ণনার যথেষ্ট মিল পাওয়া গেছে। তবে ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের পর ছোরাটি ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। বাসার বেসিন ও হাত ধোয়ার স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে। ছোরার ধাতব অংশেও শুকনো রক্তের দাগ রয়েছে। একটি ব্যাগেও রক্তের দাগ পাওয়া গেছে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া জানিয়েছেন, রং করার কাজ করতে গিয়ে গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ হয়। তাদের সম্পর্ক প্রেমের পর্যায়ে গিয়েছিল কিনা, সেটি জানাননি বাবুল। এর মধ্যে গৃহকর্মীর কোনো আচরণে বাবুল ক্ষুব্ধ হয়েছিলেন। ওই ক্ষোভ থেকেই গৃহকর্মীকে হত্যা করতে তিনি ছুরি নিয়ে বাসায় গিয়েছিলেন।
হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে তিনি জানান, প্রথমে গৃহকর্মীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে গৃহকর্ত্রী এগিয়ে এলে তার সঙ্গে বাবুল মিয়ার ধস্তাধস্তি হয়। পরে গৃহকর্তা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর বারান্দা দিয়ে পালিয়ে যান বাবুল মিয়া। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ বাসায় প্রবেশের সময় দরজার নিচের ছোট ছিটকানি ভাঙা অবস্থায় পেয়েছে। বাবুল মিয়া যে বারান্দা দিয়ে পালানোর কথা জানিয়েছেন, সেখানকার রেলিংয়ে হাতের ছাপ ও পায়ের ছাপ আছে। নিচেও রক্তের চিহ্ন আছে। তবে বাবুল মিয়া ছাড়া অন্য কেউ ওই বাসায় প্রবেশ করেছিলেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
তবে, হত্যাকাণ্ডের পর বাসার কয়েকটি ওয়ারড্রোব ও আলমারি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে সেসব ভাঙা ছিল না। সেখান থেকে কোনো মূল্যবান জিনিস খোয়া গেছে কি না, তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।এদিকে, ঘটনাস্থল থেকে তিন পাতার একটি দলিলসদৃশ কাগজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, উদ্ধার দলিলসদৃশ কাগজটি মূল দলিল নয়; সম্ভবত ফটোকপি বা অনুলিপি। এর সঙ্গে কোনো মামলা কিংবা সম্পত্তিসংক্রান্ত বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, বাবুল মিয়া আগে ওই বাসায় রং করার কাজ করেছেন। এর ফলে বাসা এবং ঘরের ভেতরের পরিবেশ ও বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে ধারণা ছিল তার। দীর্ঘদিন ধরে বাসাভাড়া পরিশোধ করতে পারছিলেন না তিনি। হত্যাকাণ্ডের পর তিনি বাসাভাড়া পরিশোধ করেছে কি না এবং ঘটনার পর কোথায় কোথায় গিয়েছিলেন, সেসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম মামলার বিষয়ে জানান, নিহত দম্পতির প্রবাসী সন্তানরা দেশে এসে আইনজীবী ও স্বজনদের মাধ্যমে এজাহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজাহার পাওয়া গেলে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হবে এবং আটক বাবুলকে আদালতে হাজির করা হবে।
জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় লোডশেডিং চলাকালে এ হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হয়। নিহতদের বাসা ও পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকলেও লোডশেডিংয়ের কারণে কোনো ফুটেজ ধরা পড়েননি খুনি। এছাড়া বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে কাউকে দেখা যায়নি। তবে যে গলি দিয়ে খুনি পালিয়ে গিয়েছিলেন, সেখানের সিসিটিভির ফুটেজ দেখে তথ্য প্রযুক্তির সহায়তায় বাবুলকে শনাক্ত করে আটক করে পুলিশ।
পরে সেদিন রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সিসিটিভির ফুটেজ দেখেই খুনিকে শনাক্ত করতে পারে পুলিশ। তখন বাসার সিসিটিভির ফুটেজের কথা গোপন রাখা হয়েছিল, কারণ এতে করে খুনি এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বাসার তিনটি কক্ষে তিনটি সিসিটিভি ক্যামেরা ছিল। এর মধ্যে একটির সিসিটিভির ক্যামেরা অকেজো করে দিয়েছিলেন খুনি। বাকি দুটির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ওই ফুটেজের সূত্র ধরেই ৬ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার দম্পতি মিতালী আবাসিক এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী হলেও আওয়ামী লীগের একজন পুরনো কর্মী হিসেবে মহল্লায় পরিচিত। তবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তিনি নিষ্ক্রিয় ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা উভয়ই সপরিবারে লন্ডনে থাকেন।
মুসআব/
পাঠকের মতামত:
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, হাইকোর্টের রায়ে মিলল বড় ব্যাখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি পাবেন না যারা
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ২১ ও ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন জানুন সত্যতা
- গোপনে সীমান্ত পার, তারপর শিলং! নানকের দেশ ছাড়ার চাঞ্চল্যকর বর্ণনা
- মোদীকে সরাসরি জবাব দিতে বললেন সাবেক মন্ত্রী
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দীর্ঘমেয়াদি অর্থায়নে শেয়ারবাজারমুখী সিটি গ্রুপ
- চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
- বিএনপি থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- ৪০ কোটি টাকা লোকসানের পর ব্যাংকটিকে আধুনিক করার উদ্যোগ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ঋণমান ঘোষণা
- ফান্ড বন্ধের অর্থ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা
- সতর্ক বিনিয়োগকারীদের ধরে রাখার প্রবণতায় পতনে স্থির বাজার
- বদলে যাবে বিএনপির নেতৃত্ব, মহাসচিব পদে ২ নাম
- ছেলে-মেয়েকে হত্যা, ‘নিখোঁজ নাটক’ বাবার
- সানলাইফ অধিগ্রহণে গ্রিন ডেল্টার লোকসান, তহবিল ব্যবস্থাপনায় বড় অনিয়মের অভিযোগ
- জন্মতারিখ সংশোধনে সহজ হলো প্রক্রিয়া, তবে থাকছে বিশেষ শর্ত
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- উড্ডয়নের ঠিক আগে শিশুর জেদ, বাতিল হয়ে গেল পুরো ফ্লাইট
- অপহরণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতাসহ গ্রেফতার ২
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- দুই দফায় দাম বাড়ার পর স্বর্ণের নতুন দর প্রকাশ
- বদলি নিয়ে বড় আপডেট, ধীরগতির কারণ জানাল মাউশি
- রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম, সামনে এলো ১০টি যুক্তি
- বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডাররে দই-মিষ্টিতে লেবেল নেই, কারখানায় তেলাপোকা!
- সিগারেটের ধোঁয়া টানার পর মাত্র ১০ সেকেন্ডে মস্তিষ্কে যা ঘটে!
- শপিংমল-দোকানপাট নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
- টানা ১৪ দিন ডিম খেলেই শরীরে যে ৩ পরিবর্তন, জানালেন বিশেষজ্ঞ
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ভারতে সরকারিভাবে গোমূত্র বিক্রি নিয়ে নতুন পরিকল্পনা
- অলি আহমদকে নিয়ে ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য
- মেলার নামে চাঁদাবাজি, কাঠগড়ায় তিন ছাত্রদল নেতা
- ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে বড় উদ্যোগ সরকারের
- যার নামে মৃত্যুদণ্ড, তিনি নাকি আসামিই নন!
- তিন জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও তিনজন
- ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়
- রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল, বিএনপিতে নতুন সমীকরণের আভাস
- ১২ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, বড় মাইলফলকের অপেক্ষায়
- সাহাবুদ্দিন-এস আলমের বিরুদ্ধে অভিযোগ, শাস্তির মুখে ইসলামী ব্যাংক কর্মকর্তা
- প্রধানমন্ত্রীর আত্মীয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলছে ডিবি
- সামান্য পতনে দিন শেষ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- সরকারি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- এস আলমের শাটডাউনে ডিএসইর বন্ধ কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৫
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, হাইকোর্টের রায়ে মিলল বড় ব্যাখ্যা
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- গোপনে সীমান্ত পার, তারপর শিলং! নানকের দেশ ছাড়ার চাঞ্চল্যকর বর্ণনা













