ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভারতে সরকারিভাবে গোমূত্র বিক্রি নিয়ে নতুন পরিকল্পনা

২০২৬ আগস্ট ১২ ১৬:২৪:০৩
ভারতে সরকারিভাবে গোমূত্র বিক্রি নিয়ে নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের উদ্দেশ্যে একটি নতুন পাইলট প্রকল্পের সূচনা করেছে। বুলন্দ শহর জেলার ১৫টি গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগৃহীত হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য কৃষকদের ২০ রুপি দেওয়া হবে। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন সংগ্রহ ট্যাঙ্কও স্থাপন করা হয়েছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করা, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যে গরুগুলো দুধ দেয় না, সেগুলোর যত্ন-রক্ষণাবেক্ষণে সহায়তা দেওয়া।

এখন পর্যন্ত প্রায় ৩০০ জন নারী এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং তাদের কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) শেয়ারহোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা গোমূত্র সংগ্রহে সহায়তা করছেন, তারা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন।

সংগৃহীত গোমূত্র কৃষিকাজে ব্যবহারযোগ্য কাঁচামাল হিসেবে কাজে লাগানো হবে, যার মাধ্যমে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি-উপকরণের বিকল্প তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পটি সফল প্রমাণিত হলে সমগ্র রাজ্যে এটি সম্প্রসারণের জন্য আলাদা নীতিমালা তৈরি করা হবে।

তবে বিরোধী দল সমাজবাদী পার্টি এই উদ্যোগকে ‘কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছে এবং অভিযোগ তুলেছে, নির্বাচনি অর্থায়নের উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। পক্ষান্তরে বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সরকারের যেকোনো উন্নয়ন উদ্যোগেরই বিরোধিতা করা সমাজবাদী পার্টির স্বভাবগত অভ্যাস।

সূত্র: এনডিটিভি

মারুফ।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে