ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

তিন জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও তিনজন

২০২৬ আগস্ট ১২ ১৫:৫৪:৩৮
তিন জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান তিন এসপিসহ আরও দুই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার এসপি এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে।

অন্যদিকে গাজীপুর জেলার বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। একই ইউনিটে পদায়ন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও।

এ ছাড়া খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে এই রদবদল অবিলম্বে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে