ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক

২০২৬ আগস্ট ০৬ ১৫:২৯:৪৬
অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্ধ-বার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে একটি আর্নিংস ডিসক্লোজার কর্মসূচির আয়োজন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ২০২৬ রাত ৮টায় একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এ আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে কোম্পানির সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, গবেষণা বিশ্লেষক (রিসার্চ অ্যানালিস্ট) এবং আর্থিক খাতের সংবাদকর্মীরা সরাসরি ওয়েবকাস্টের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রশ্ন করার সুযোগ পাবেন।

এছাড়া, অংশগ্রহণকারীরা একই দিনের বিকেল ৪টার মধ্যে ই-মেইলের মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারবেন। প্রশ্ন পাঠানোর সময় প্রেরকের নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম এবং যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে বলে কোম্পানি জানিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে