ডিএসইতে চাকরিচ্যুতি বিতর্ক, মুখোমুখি দুই পক্ষের অবস্থান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চাকরিচ্যুত ১৭ কর্মকর্তা-কর্মচারী তাদের বরখাস্তের সিদ্ধান্ত বাতিল, স্বপদে পুনর্বহাল এবং পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে ডিএসই বলছে, এটি সাংগঠনিক পুনর্গঠনের অংশ এবং বাংলাদেশ শ্রম আইন ও প্রতিষ্ঠানের সার্ভিস রুল অনুসরণ করেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
গত ২ আগস্ট প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই দাবি করে, সংশ্লিষ্ট কর্মীদের চাকরিচ্যুতির পুরো প্রক্রিয়া আইনসম্মত এবং প্রতিষ্ঠানের প্রচলিত বিধি-বিধান অনুসারেই সম্পন্ন হয়েছে।
এর জবাবে মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ডিএসইর বক্তব্য প্রত্যাখ্যান করে তাদের পুনর্বহালের পাশাপাশি চাকরিচ্যুতির সিদ্ধান্তের স্বাধীন তদন্তের দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ডিএসই ‘অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন’-এর কথা উল্লেখ করলেও এ বিষয়ে কোনো অনুমোদিত বা লিখিত পরিকল্পনা কর্মীদের সামনে উপস্থাপন করা হয়নি। দীর্ঘদিন ধরে স্থায়ী পদে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ (শোকজ) বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শুধু ‘পজিশন উইল নো লংগার বি রিকোয়ার্ড’ উল্লেখ করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চাকরিচ্যুত কর্মীদের ভাষ্য, এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩-এর ধারা ১৮(ছ) অনুযায়ী ২০১৩ সালের আগে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরির ধারাবাহিকতা ও অর্জিত সুবিধা সংরক্ষিত। এছাড়া ডিএসই পরিচালনা পর্ষদের ২০১৫ সালের ৬ জানুয়ারির ৭৮৯তম সভায় পুরোনো কর্মীদের অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ করা হয়েছিল। তাই যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া চাকরিচ্যুতির সিদ্ধান্ত আইন ও বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক বলে তারা দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত দুই মাসের বেতনকে ‘মানবিক উদ্যোগ’ হিসেবে তুলে ধরা হলেও তা চাকরিচ্যুত কর্মীদের পেশাগত ও সামাজিক ক্ষতির যথাযথ প্রতিকার নয়। তাদের অভিযোগ, ধারাবাহিকভাবে অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে, যা দেশের পুঁজিবাজারের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ডিএসইর ‘বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগও নাকচ করেছেন চাকরিচ্যুতরা। তাদের দাবি, তারা আইনি ভিত্তি ও দালিলিক প্রমাণের আলোকে বক্তব্য তুলে ধরছেন। একই সঙ্গে তারা চাকরিচ্যুতির সিদ্ধান্ত লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং কোনো ধরনের চূড়ান্ত পাওনা (ফাইনাল সেটেলমেন্ট) গ্রহণ না করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানকে আরও দক্ষ, আধুনিক ও ভবিষ্যৎ-উপযোগী করে গড়ে তুলতে ২০২২ সাল থেকে দীর্ঘমেয়াদি সাংগঠনিক রূপান্তর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে কয়েকটি পদ পুনর্বিন্যাস করা হয়েছে এবং মোট ৩৫০ জন কর্মীর মধ্যে ১৭ জনের চাকরির অবসান ঘটানো হয়েছে, যা মোট জনবলের ৫ শতাংশেরও কম।
ডিএসইর দাবি, এ সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়নি। বরং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি প্রয়োজন, কার্যকারিতা এবং ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় এটি গ্রহণ করা হয়েছে। পুরো প্রক্রিয়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৬ ধারা এবং প্রতিষ্ঠানের সার্ভিস রুল অনুযায়ী সম্পন্ন হয়েছে। ওই ধারায় নোটিশ অথবা নোটিশের পরিবর্তে ক্ষতিপূরণ দিয়ে কারণ উল্লেখ ছাড়াই চাকরির অবসান ঘটানোর বিধান রয়েছে।
সংস্থাটি আরও জানায়, আইনে চার মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও মানবিক দৃষ্টিকোণ থেকে অতিরিক্ত আরও দুই মাসের বেতন দেওয়া হয়েছে। পাশাপাশি চাকরির মেয়াদ অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অব্যবহৃত ছুটির নগদায়নসহ সব প্রাপ্য সুবিধা পরিশোধ করা হবে। ইতোমধ্যে এসব অর্থ বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।
ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মীদের ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ন রাখা হয়েছে। তাদের অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অভিযোগ, চাকরিচ্যুতির পর কয়েকজন ব্যক্তি অসম্পূর্ণ তথ্য ও প্রেক্ষাপট উপেক্ষা করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসের বিভিন্ন সময়ে ডিএসইর ১৭ কর্মকর্তার চাকরির অবসান ঘটে। এর প্রতিবাদে গত ২ আগস্ট মতিঝলে ডিএসইর পুরোনো ভবনের সামনে মানববন্ধন করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে জানানো হয়, ডিএসই একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং কর্মী নিয়োগ বা চাকরিচ্যুতির বিষয়টি সম্পূর্ণ তাদের নিজস্ব এখতিয়ার।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে ১৭ জনকে স্বপদে পুনর্বহাল, চাকরিচ্যুতির পুরো প্রক্রিয়ার স্বাধীন তদন্ত এবং ডিমিউচুয়ালাইজেশন আইন ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্বীকৃত অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে ডিএসই পুনর্ব্যক্ত করেছে, প্রতিষ্ঠানটি আইন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালা অনুসরণ করেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
মামুন/
পাঠকের মতামত:
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

