ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২৬ আগস্ট ০৬ ১৫:২৬:০৪
কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারববাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির ‘অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬’ সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, চিফ কনসালট্যান্ট মো. মোছলেহ উদ্দীন, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান, বিভিন্ন শাখার প্রধান এবং কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, গত ৪০ বছর ধরে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি যথাযথভাবে এবং নির্ধারিত সময়ে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এ কারণে প্রতিষ্ঠানটি বীমাগ্রহীতাদের আস্থা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, সঠিক ও সময়মতো বীমা দাবি পরিশোধই কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির মূল চালিকাশক্তি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে