ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

ডাবরের একাধিক পণ্য হঠাৎ বিক্রি বন্ধ, কারণ জানলে অবাক হবেন

২০২৬ আগস্ট ০৫ ১০:৪৪:৪১
ডাবরের একাধিক পণ্য হঠাৎ বিক্রি বন্ধ, কারণ জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক: ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) ‘১০০ শতাংশ’ দাবি ব্যবহার করা একাধিক খাদ্যপণ্য বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ডাবর ইন্ডিয়াকে। সংস্থাটির অভিযোগ, ‘১০০ শতাংশ ন্যাচারাল’, ‘১০০ শতাংশ পিওর’ বা অনুরূপ দাবি অস্পষ্ট, যাচাই-অযোগ্য এবং ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সোমবার এফএসএসএআই জানায়, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ‘১০০ শতাংশ’ দাবি বহনকারী মধু, অ্যাপল সাইডার ভিনেগার, ভার্জিন নারিকেল তেল, তিলের তেল, গরুর ঘি, নারিকেলের পানি ও নারিকেলের দুধসহ একাধিক খাদ্যপণ্য।

নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য অনুযায়ী, ডাবরের ওয়েবসাইটে এসব পণ্যের ক্ষেত্রে ‘১০০ শতাংশ ন্যাচারাল’, ‘১০০ শতাংশ পিওর’, ‘১০০ শতাংশ পিউরিটি গ্যারান্টিড’, ‘১০০ শতাংশ অর্গানিক’ এবং ‘১০০ শতাংশ টেন্ডার কোকোনাট ওয়াটার’—এ ধরনের দাবি ব্যবহার করা হয়েছে, যা ২০১৮ সালের খাদ্য নিরাপত্তা ও মান (বিজ্ঞাপন ও দাবি) বিধিমালা-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে এফএসএসএআই স্পষ্ট করেছে, এই নির্দেশের অর্থ পণ্যগুলো ভেজাল বা জনস্বাস্থ্যের জন্য অনিরাপদ—এমন সিদ্ধান্ত নয়। সংস্থাটির আপত্তি মূলত পণ্যের লেবেলিং ও বিপণন-সংক্রান্ত দাবির বিরুদ্ধে।

এফএসএসএআই জানায়, ২০২৫ সালের মে মাসেই খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লেবেল, মোড়ক ও প্রচারসামগ্রীতে ‘১০০ শতাংশ’ দাবি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ বিদ্যমান বিধিমালায় এ শব্দটির কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই এবং এটি পণ্যের পরম বিশুদ্ধতা বা শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে।

তদন্তে সংস্থাটি আরও জানতে পারে, ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার এবং ডাবর অর্গানিক হানি-তে বৈধ এফএসএসএআই অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহার করা হয়েছে। এছাড়া ডাবর হোমমেড কোকোনাট মিল্ক-এও ‘১০০ শতাংশ পিউরিটি’ দাবি উল্লেখ করা হয়েছে।

এফএসএসএআইর দাবি, বিভ্রান্তিকর ‘১০০ শতাংশ’ দাবি প্রত্যাহারের জন্য এর আগে ডাবরকে নোটিশ দেওয়া হলেও প্রতিষ্ঠানটি সন্তোষজনক সংশোধনী পদক্ষেপ নেয়নি। তাই নোটিশে উল্লেখিত পণ্যের পাশাপাশি একই ধরনের দাবি বহনকারী অন্যান্য খাদ্যপণ্যও অবিলম্বে বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কোম্পানিটিকে।

অন্যদিকে, ডাবর এক বিবৃতিতে জানিয়েছে, তারা এফএসএসএআইয়ের নোটিশ পেয়েছে এবং নোটিশে উল্লিখিত বিষয়গুলো পর্যালোচনা করছে।খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও লেবেলিংয়ে বিভ্রান্তিকর দাবি রোধে এফএসএসএআইয়ের চলমান নজরদারির অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে