জাহাজে হামলার পরই আশার বার্তা ওয়াশিংটনের
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে সদ্য আরেকটি কার্গো জাহাজ আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই জলপথ পুনরায় সচল করার সমঝোতা নিয়ে আশার আলো দেখাল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন এক শীর্ষ কর্মকর্তা জানান, আজ বা আগামীকালের মধ্যেই প্রণালি পুনরায় খুলে দেওয়ার সমঝোতাটি চূড়ান্ত হতে পারে বলে ওয়াশিংটন আশা করছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর ঠিক একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মঙ্গলবারই প্রণালিটি খুলে যেতে পারে।
সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের প্রতি দৃঢ় আশাবাদ প্রকাশ করেন, অন্যদিকে কঠোর সতর্কবার্তাও দেন। তিনি বলেন, ধ্বংসাত্মক হামলা বা শিরশ্ছেদের মতো পরিণতির মুখে পড়ার আগে এটিই ইরানের জন্য শেষ সুযোগ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে ওয়াশিংটন-তেহরান সংঘাত শুরু হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের প্রধান করিডর হওয়ায় হরমুজ প্রণালি বারবার সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইরান এই প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করতে চায়, যার তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে ইরানের বেসামরিক স্থাপনায় ভয়াবহ হামলার হুমকি দিলেও শনিবার সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প এবং বলেন, সমঝোতার মূল কাঠামো ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে।
সোমবার ট্রাম্পের দাবি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা বা দরকষাকষি চলছে না—যদিও ট্রাম্প জোর দিয়ে বলছেন, তারা এখনও কথা বলছেন।
মধ্যস্থতাকারী দেশ কাতার মঙ্গলবার জানিয়েছে, কূটনৈতিক তৎপরতা চলমান থাকলেও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা এখনও নেই।
• সমস্যা জটিল নয়, বলছেন ট্রাম্প
ট্রাম্পের ভাষ্য, আলোচনার চূড়ান্ত দিকনির্দেশনা মঙ্গলবারই স্পষ্ট হয়ে যাবে, এবং তার মতে বিষয়টি খুব একটা জটিল নয়। আলোচনার মূল লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেওয়া—যা আগামীকালই সম্ভব বলে তিনি মনে করেন। এর পাশাপাশি রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার লক্ষ্য, যা বাস্তবায়নে আরও সময় লাগতে পারে বলে তিনি স্বীকার করেন।
এর কিছু আগেই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে প্রতারক বলে আখ্যায়িত করেন, কারণ তেহরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করে। তিনি বলেন, ইরান স্বীকার করুক বা না করুক, দেশটি নিজেই যে সংকট তৈরি করেছে তার সমাধানই তারা করছেন। মার্কিন নৌবাহিনীর অবরোধের প্রসঙ্গ তুলে তিনি জানান, যতক্ষণ না কোনো চুক্তি বা সম্পূর্ণ আত্মসমর্পণ হয়, ততক্ষণ ইরানে কিছুই প্রবেশ করতে দেওয়া হবে না।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ওয়াশিংটনের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হলেও ইরান এখনও অঞ্চলটিতে মার্কিন ও তার মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও অক্ষত রেখেছে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান বরাবরই বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
মঙ্গলবার ভোরে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য তারা দেয়নি এবং জাহাজের নামও প্রকাশ করা হয়নি; ঘটনাটি তদন্তাধীন।
ইরান এখনও প্রণালিতে তাদের অবরোধ বহাল রেখেছে এবং জোর দিয়ে বলছে, চলাচলকারী সব জাহাজকে তাদের সঙ্গে সমন্বয় করে ইরানি উপকূল-সংলগ্ন পথ ব্যবহার করতে হবে। ঝুঁকি এড়াতে অনেক জাহাজ দক্ষিণ দিকের বিকল্প পথ ধরে ওমানের কাছাকাছি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নতুন একটি নৌ চলাচল পথ নিয়ে মাসকাটের সঙ্গে আলোচনা চলছে, যদিও এটি হরমুজ প্রণালি পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়ার আলোচনার অংশ নয়। সূত্র: এএফপি।
মিরাজ/
পাঠকের মতামত:
- জাহাজে হামলার পরই আশার বার্তা ওয়াশিংটনের
- ডিএসইতে চাকরিচ্যুতি বিতর্ক, মুখোমুখি দুই পক্ষের অবস্থান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ডিএসইর প্যানেল অডিটর হতে আবেদন আহ্বান
- লেনদেন ব্যবস্থার বাইরে ১৬ লাখের বেশি শেয়ার হস্তান্তরের অনুমোদন
- বাণিজ্যিক ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু জুলাই স্মৃতি জাদুঘরের, জানা গেল প্রবেশমূল্য
- ০৪ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৪ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সীমিত পরিসরে ওঠানামা করছে বাজার, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ০৪ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ৫ আগস্ট উপলক্ষে জরুরি ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- পুলিশের অভিযানের পর এসপিকে চ্যালেঞ্জ ছুড়ে পোস্ট শীর্ষ সন্ত্রাসীর
- ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল
- আইএমএফের আপত্তি সত্ত্বেও নবম পে স্কেলে এগোচ্ছে সরকার
- শেখ হাসিনার আলোচনায় সাকিব, প্রকাশ্যে এলো অতিথি তালিকা
- জুতার ছাপ নিয়ে আদালতে যা বললেন সোহেল রানা
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- পোশাক আমদানিতে বড় জালিয়াতি, কাস্টমসের অভিযানে ফাঁস
- ন্যাশনাল ব্যাংকের রাতের লেনদেন, দুদকের কঠোর পদক্ষেপ
- ইউনাইটেড পাওয়ারকে ঘিরে দুদকের তদন্তে নতুন তথ্য
- ইসলামিক ফাইন্যান্সে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত
- সতর্ক লেনদেনে সীমিত পতন, স্থির থাকলেন বিনিয়োগকারীরা
- ০৩ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মাত্র ১৫ টাকায় ৩০ কেজি চাল! সরকারের বড় ঘোষণা
- ব্যক্তিগত মন্তব্যের জবাবে মুখ খুললেন রাশেদ খান
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্রেডিট কার্ডে খরচ করলেই কক্সবাজারে ফ্রি থাকার সুযোগ!
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা! আজকের সর্বশেষ দাম দেখে নিন
- যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
- ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা













