ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি

২০২৬ আগস্ট ০৪ ১৬:০৬:৪৬
বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের মধ্যে এবার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হঠাৎ করেই তার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে।

আজহারির পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে বিপুল সংখ্যক প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার হয়। অনেক ব্যবহারকারীও নিজেদের বিদ্যুৎ বিল নিয়ে একই ধরনের অভিজ্ঞতার কথা মন্তব্যে তুলে ধরেন।

এর আগে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

এদিকে বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে গ্রাহকদের যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে। একই সঙ্গে প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিদ্যুৎ বিভাগ বলেছে, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে