ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা

২০২৬ আগস্ট ০২ ১৭:৪৮:১৭
১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে জুলাই মাসে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। সে হিসাবে চলতি মাসে দাম বেড়েছে ৭০ টাকা। তবে জুলাই মাসে আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে এক দফায় ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

বিইআরসির নতুন ঘোষণায় বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস বিক্রি হবে ৭৩ টাকা ৬৭ পয়সা দরে, যা গত মাসে ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট খরচ বিবেচনায় প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে