ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা

২০২৬ জুলাই ২৮ ১৩:১০:১৭
সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আগের কোনো অপরাধেরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিচার হলে তাতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আদালত স্বাধীনভাবে বিচারিক সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তির বিচার নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।

তিনি বলেন, “আদালত সম্পূর্ণ স্বাধীন। তার বিরুদ্ধে আগের অপরাধের বিচার হতে কোনো আইনগত বাধা নেই। বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।”

ডা. জাহিদ উর রহমান আরও বলেন, বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে এবং এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

এদিকে, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ব্রিকসের সদস্য নয়। তবে ভারতে অনুষ্ঠেয় এবারের ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে