ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সম্পদের হিসাব না দেওয়ার মামলায় বড় সাজা পেলেন এস কে সুর

২০২৬ জুলাই ২৮ ১৩:০৩:২১
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় বড় সাজা পেলেন এস কে সুর

নিজস্ব প্রতিবেদক: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী)-কে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে ৯টার দিকে তাকে আদালতে আনা হয়। পরে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় এবং বেলা পৌনে ১১টার দিকে তাকে এজলাসে তোলা হয়। রায় ঘোষণার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সরোজ কুমার হাওলাদার।

মামলার তথ্য অনুযায়ী, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নিজের, নির্ভরশীল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য জমা দেওয়ার জন্য দুদক থেকে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়।

২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণীর ফরম গ্রহণ করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দেননি বলে অভিযোগ করে দুদক।

এ ঘটনায় এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

পরে দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন মামলার অভিযোগপত্র দাখিল করেন। আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৫ জুলাই আদালত রায়ের দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে