ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইএসএসে প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন নিয়ে ডিএসইর কর্মশালা

২০২৬ জুলাই ২৭ ১৮:০২:৪১
ইএসএসে প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন নিয়ে ডিএসইর কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)-এ প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ কর্মশালায় মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি), ট্রেক হোল্ডার (টিআরইসি হোল্ডার) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, এতদিন ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র এলিজিবল ইনভেস্টর এবং কোয়ালিফায়েড ইনভেস্টর ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক সাবস্ক্রিপশনে অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে নতুন প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি যুক্ত হওয়ার ফলে এখন সাধারণ বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন ফান্ডও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রাইভেটলি অফারড বন্ড, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন।

এতে আরও জানানো হয়, ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান কিংবা ফান্ড—সবাই PI ক্যাটাগরিতে নিবন্ধনের সুযোগ পাবেন। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং একটি ব্যাংক হিসাব বাধ্যতামূলক। অন্যদিকে প্রতিষ্ঠান বা ফান্ডের জন্য নিবন্ধন সনদ ও ব্যাংক হিসাব জমা দিতে হবে। এছাড়া PI হিসেবে নিবন্ধনের জন্য কোনো ধরনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়নি।

কর্মশালায় ইএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন ও সাবস্ক্রিপশন প্রক্রিয়া, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি চালুর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইকুইটির বাইরেও বিকল্প বিনিয়োগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে। পাশাপাশি এটি একটি স্বচ্ছ ও ডিজিটাল বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারে নতুন ও বৈচিত্র্যময় আর্থিক পণ্যের সংযোজনের সুযোগও বাড়বে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে