ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল

২০২৬ জুলাই ২৫ ১৫:২৭:৩০
রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিএনপি এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে। সংবিধান অনুযায়ী দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।

রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি বলছি, আমাদের মিটিং হবে। মিটিংয়ের পর সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে, সেগুলো মেনে দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত।’

এর আগে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার কথা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে