১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ড, করপোরেশন ও সংস্থার শীর্ষ পর্যায়ের দায়িত্বে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপির ১২ জন নেতা। এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে নিয়োগের তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি নিয়োগ গ্রেড-২ পদমর্যাদায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন সামসুল আলম। অন্যদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকার।
এ ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী।
একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব করা হয়েছে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)কে।
এ ছাড়া বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান (সুরুজ)। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম (টিপু)।
অন্যদিকে, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন (সিদ্দিকী)কে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ। আর বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তবে যোগদানের আগে সেসব দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
সিরাজ/
পাঠকের মতামত:
- ১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
- বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে মিলল বিস্তারিত ব্যাখ্যা
- ‘আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’—বড় ঘোষণা
- রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুলের বার্তা
- পদত্যাগের পর যেখানে থাকবেন রাষ্ট্রপতি, সামনে এলো নতুন তথ্য
- দাঁত সুস্থ রাখতে টুথব্রাশ বদলানোর সঠিক সময় জেনে নিন
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির
- আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্র প্রস্তুত!
- দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার
- রেকর্ডের পথে স্বর্ণ, ভরির নতুন দাম জানাল বাজুস
- ৬৫ এমপির অনুরোধে অনশন ভাঙলেন ওয়াংচুক
- বিক্ষোভে চাপে মোদি, দিলেন বড় সিদ্ধান্তের ইঙ্গিত
- পদত্যাগের গুঞ্জনের মাঝেই রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট
- ভারতের আমন্ত্রণে নতুন বার্তা, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মেসিদের জার্সিতে বড় পরিবর্তন, সরছে বিশেষ ব্যাজ
- সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এবার দল থেকেও বাদ পড়লেন এনসিপি নেতা
- হাইডেলবার্গ মাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জামায়াতের সমাবেশে নেই শরিক দল, সামনে আসছে নতুন বার্তা
- ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার লালসার শিকার স্কুলছাত্রী
- আগস্টে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা চালু
- শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপ নিয়ে রাষ্ট্রপতির স্পষ্ট জবাব
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ভিসা সংকটের নেপথ্যে সরকারের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
- রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জল্পনার মধ্যেই সামনে এলো সম্ভাব্য নাম
- এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের জামিন আবেদন খারিজ
- রাষ্ট্রপতি ইস্যুতে নীরবতা ভাঙলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বঙ্গভবন সূত্রে যা জানা যাচ্ছে
- একদিন পরই গাজী নজরুলের নতুন ভিডিও ভাইরাল
- পুলিশে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা
- যেসব কারণে এমপি পদ বাতিল হয়
- সূচক কমলেও বিনিয়োগকারীদের আস্থা অটুট
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ‘সুইস টাওয়ার’ অধিগ্রহণ করবে পূবালী ব্যাংক
- আলহাজ টেক্সটাইলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দল থেকে বহিষ্কার হয়েও এমপি ছিলেন যেসব আলোচিত নেতা
- 'আল্লাহ চেহারা দেখিয়ে দিয়েছেন'
- নেতানিয়াহুকে গ্রেপ্তার নিয়ে বড় ইউটার্ন, যা বললেন মামদানি
- প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রান্না করতে গিয়ে গরুর মাংস মুহূর্তেই সবুজ, এরপর যা হলো
- শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- যারা স্বর্ণ কিনবেন, তাদের জন্য নতুন খবর—জানুন আজকের দাম
- খালেদা জিয়াকে সেই গ্রেপ্তারকাণ্ডে নতুন মোড়
- অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সকালেই বড় ঘোষণা দিলেন মোদি!
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি













