ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য

২০২৬ জুলাই ২৪ ১৯:২৫:০৩
বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের ব্যক্তিগত বাসভবনে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে সেখানে নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে একটি গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে গুলশান-২-এর ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ ভবনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর দুই কর্মী নতুন টেলিফোন সংযোগ দিতে যান।

ভবনটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন ওই বাসায় এসেছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বাসার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে এবং সেখানে বিশেষ শাখা (এসবি)-এর কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

বিটিসিএলের টেলিকমিউনিকেশন মেকানিক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন টেলিফোন সংযোগ স্থাপন করা হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর মো. সাহাবুদ্দিন এই বাসভবনে উঠবেন বলে তাঁদের জানানো হয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি হওয়ার পর পূর্বের টেলিফোন সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল।

এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? I am sick, so it is done.”

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করলেও নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসেন। পরে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে