ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির

২০২৬ জুলাই ২৪ ১৫:০০:৪২
এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ‘ফেরেশতাদের দল’ নয়। দলের নেতাকর্মীদেরও ভুল-ত্রুটি ও অপরাধ হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। কেউ যদি আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখেন, সেটি আমাদের জানিয়ে দিন। আমরা তা সংশোধনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”

তিনি আরও বলেন, সহনীয় পর্যায়ের ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে দল কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।

জামায়াত আমিরের ভাষায়, “সেই সতর্কবার্তা শুধু কর্মীদের জন্য নয়, আমার নিজের জন্যও। সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে