ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্র প্রস্তুত!

২০২৬ জুলাই ২৪ ১৪:৫৬:৪৩
আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্র প্রস্তুত!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বঙ্গভবনের একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর বর্তমান মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।

তাঁর দায়িত্বকালে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন মহলে তাঁর পদত্যাগের দাবি ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে