ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার

২০২৬ জুলাই ২৪ ১৪:৫১:১০
দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এ সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই।

শুক্রবার সকালে ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার জানান, চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে তিনি ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় তিনি দুদিন আগে দেশে ফিরেছেন। দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাম্প্রতিক আলোচনা বা কোনো আনুষ্ঠানিক অগ্রগতির বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি জানান, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। তবে বর্তমানে প্রচারিত বিষয়গুলো কেবল গুঞ্জন, সরকার এ-সংক্রান্ত কোনো প্রক্রিয়া শুরু করেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে