ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রেকর্ডের পথে স্বর্ণ, ভরির নতুন দাম জানাল বাজুস

২০২৬ জুলাই ২৪ ১০:৫৭:৪১
রেকর্ডের পথে স্বর্ণ, ভরির নতুন দাম জানাল বাজুস

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভ্যাটসহ)।

বাজুস জানায়, গত বুধবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। আজ শুক্রবারও দেশের জুয়েলারি দোকানগুলোতে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি, ভ্যাটসহ):

২২ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা

২১ ক্যারেট: ২,১৪,০৯৩ টাকা

১৮ ক্যারেট: ১,৮৩,৮৮৩ টাকা

সনাতন পদ্ধতি: ১,৫০,২৩২ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে