শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে চলমান আস্থার সংকট কাটিয়ে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই বাজার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, বাজারকে বিনিয়োগবান্ধব ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) মিলনায়তনে 'পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়' শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগ আনতে শুধু রোড শো আয়োজন করলেই হবে না। বরং শেয়ারবাজারকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা নিজেরাই বিনিয়োগে আগ্রহী হন।
তার ভাষায়, "আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। এটা হতেই হবে।"
মাসুদ খান জানান, বাজারের গভীরতা বাড়াতে বড় ও সুনামধন্য প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রচলিত আইপিওর পাশাপাশি ডিরেক্ট লিস্টিং পদ্ধতিকে আরও কার্যকর করা হবে।
তিনি বলেন, বিকাশ বা বড় ব্যাংকের মতো প্রতিষ্ঠিত কোম্পানিগুলো দীর্ঘ আইপিও প্রক্রিয়া ছাড়াই সীমিত পরিমাণ শেয়ার ছেড়ে দ্রুত পুঁজিবাজারে আসতে পারবে—এমন নীতিগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বহুজাতিক কোম্পানিগুলো কেন শেয়ারবাজারে আসে না—এ প্রসঙ্গে বিএসইসি চেয়ারম্যান বলেন, ব্যবসায়িক গোপনীয়তা, প্রযুক্তিগত তথ্য প্রকাশ, স্বতন্ত্র পরিচালক নিয়োগসহ বিভিন্ন নিয়ন্ত্রক বাধ্যবাধকতার কারণে অনেক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হতে আগ্রহ দেখায় না।
তবে এসব প্রতিবন্ধকতা কমিয়ে বহুজাতিক কোম্পানিকে বাজারে আনতে কমিশন নতুন নীতিগত উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
বর্তমান আইপিও প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা রয়েছে উল্লেখ করে মাসুদ খান বলেন, অডিটেড আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার পরও অতিরিক্ত নথিপত্র চাওয়ায় অনুমোদনে এক থেকে দেড় বছর সময় লেগে যায়।
এ পরিস্থিতি কাটাতে ফরেনসিক অডিট চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কোম্পানির সম্পদ, ব্যাংক হিসাব, আয়-ব্যয় ও দায়-দেনাসহ আর্থিক তথ্যের পূর্ণাঙ্গ যাচাই সম্ভব হবে। এতে আইপিও অনুমোদন আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হবে।
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রধান নিয়ন্ত্রক। তবে একীভূত হওয়া অনেক ব্যাংকের খেলাপি ঋণ বেশি ও ইকুইটি নেতিবাচক থাকায় প্রকৃত মূল্য নির্ধারণ কঠিন হয়ে পড়ছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর সমাধান প্রয়োজন।
ব্রোকারেজ হাউজে অনিয়ম ও বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ রোধে নতুন ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা চালুর কথাও জানান বিএসইসি চেয়ারম্যান।
তিনি বলেন, ডিএসইর নতুন ব্যাক-অফিস সফটওয়্যারের মাধ্যমে অনুমোদন ছাড়া কোনো বিনিয়োগকারীর মোবাইল নম্বর বা ই-মেইল পরিবর্তন করা যাবে না। পাশাপাশি ঝুঁকিভিত্তিক নিয়মিত অডিটের মাধ্যমে বিশেষ করে ছোট ব্রোকারেজ হাউজগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানো হবে।
মাসুদ খান বলেন, কমিশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সামগ্রিক বাজারের স্বার্থে কাজ করবে। গুজব ও কারসাজির ফাঁদে পড়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের কারসাজি, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সুশাসনের ঘাটতির কারণে দেশের শেয়ারবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। এ সংকট কাটাতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ইপিএস প্রকাশ
- এমপি বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের পর নড়েচড়ে বসল বিএনপি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ২০ জুলাই নয়! এসএসসি ফল নিয়ে নতুন তথ্য
- ফুটবল বাজির পর দুই সন্তানের মাকে নিয়ে উধাও যুবক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- অতিরিক্ত ক্ষুধার পেছনে যে ভিটামিনের ঘাটতি দায়ী হতে পারে
- এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’
- যমুনায় ঝাঁপ দিলেন তরুণ, রহস্যজনকভাবে ঘটনাস্থল ছাড়লেন সঙ্গী তরুণী
- বাংলাদেশের পোশাক খাতে নতুন সংকট
- অভিবাসীদের জন্য বড় সুখবর, গুরুত্বপূর্ণ রায় আদালতের
- বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
- রিজার্ভ নিয়ে বড় আপডেট, বাংলাদেশ ব্যাংকের নতুন তথ্য প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের গেজেট নিয়ে বড় সিদ্ধান্ত
- স্বর্ণ ও রুপার দামে বড় ধস, কারণ জানলে অবাক হবেন
- আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে বড় শঙ্কা
- বেক্সিমকো ঋণ কেলেঙ্কারি, দুদকের জিজ্ঞাসাবাদে ১০ ব্যাংকার
- ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের
- রাজধানীর দিকে ধেয়ে আসছে বড় ভূমিকম্পের শঙ্কা
- বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা









