ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এমপি বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের পর নড়েচড়ে বসল বিএনপি

২০২৬ জুলাই ১৮ ১৬:১২:৩৫
এমপি বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের পর নড়েচড়ে বসল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব অভিযোগের প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি পর্যালোচনা করে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযোগগুলোর বিষয়ে তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নোটিশের বিস্তারিত বা জবাব দেওয়ার সময়সীমা জানানো হয়নি।

এদিকে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার প্রতিক্রিয়া পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে