ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম

২০২৬ জুলাই ১৬ ১০:৩৫:৩৬
বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দুই দফা দাম কমার পর আজ (বৃহস্পতিবার) নতুন দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

গত ১৪ জুলাই বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। সেই অনুযায়ী আজ দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

আজকের স্বর্ণের দাম

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা

এর আগে গত ১৩ জুলাই থেকে কার্যকর হওয়া মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের দাম কমে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে ১ হাজার ৪৫৮ টাকা।

সবশেষ মূল্য সমন্বয়ের পর বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়, যা আগের তুলনায় আরও কম।

দ্রষ্টব্য: স্বর্ণের এই দাম কেবল ধাতুর মূল্য। গয়না কিনতে হলে এর সঙ্গে বাজুস নির্ধারিত মজুরি, ভ্যাট এবং অন্যান্য প্রযোজ্য চার্জ যুক্ত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে