ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি

২০২৬ জুলাই ১৬ ০৯:৩৯:৫৯
সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছে দলটি। জামায়াতের ভাষ্য, দলীয় আমিরের সঙ্গে তোলা একটি ছবিকে কেন্দ্র করে এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে ছাত্রশিবিরের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে কোনো সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে পারেন।

তবে এসব দাবি নাকচ করে দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সাদিক কায়েমের জামায়াতে যোগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষ্য, ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে জামায়াতের আমির উপস্থিত ছিলেন এবং সেখানেই ওই ছবি তোলা হয়। পরে সেই ছবিকে ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

এর আগে গত ১২ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সাদিক কায়েম। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।” তিনি সংগঠনের সঙ্গে কাটানো সময়কে জীবনের সবচেয়ে সুন্দর ও সৃষ্টিশীল অধ্যায় উল্লেখ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট বয়স বা ছাত্রত্ব শেষ হলে সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। সাদিক কায়েমের ক্ষেত্রেও একই সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে বিদায়ের পর জামায়াতের আমিরের সঙ্গে তার ছবি প্রকাশ পাওয়ায় যে গুঞ্জনের সৃষ্টি হয়েছিল, তা শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নাকচ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে