ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর

২০২৬ জুলাই ১৫ ২১:১৬:৪৮
জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, দুর্নীতি দমনে সরকার কোনো ধরনের আপস করবে না এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বক্তব্যে তিনি দেশের বিভিন্ন জাতীয় ইস্যুর পাশাপাশি দুর্নীতি দমন এবং জাতীয় ঐক্য বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

দুর্নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে দুর্নীতির মাধ্যমে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে। তার ভাষ্য, দেশের অধিকাংশ সমস্যার মূলেই রয়েছে দুর্নীতি। তাই যেকোনো উপায়ে দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী বলেন, ‘হাত বেঁধে হোক, টুঁটি চেপেই হোক, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে ন্যায়পরায়ণতার চর্চা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেন ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের কবলে না পড়ে, সে বিষয়ে সরকার ও বিরোধী দল—উভয়ের মধ্যকার জাতীয় ঐক্য অটুট রাখা প্রয়োজন। এই ঐক্য ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে