ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!

২০২৬ জুলাই ১৫ ১০:৪৫:৩৯
রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!

নিজস্ব প্রতিবেদক: রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু ফেলা কিংবা পানের পিক নিক্ষেপ রোধে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা, জরিমানা ও বিভিন্ন অভিযান চালানো হলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। এমন পরিস্থিতিতে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বড় ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। শহরজুড়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার ধারে বা দেয়ালের পাশে প্রকাশ্যে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে তার সেই দৃশ্য তাৎক্ষণিকভাবে ওই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।

এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে "Hall of Shame"। পৌর কর্তৃপক্ষের ধারণা, প্রকাশ্যে পরিচয় ও আচরণ প্রদর্শিত হওয়ার ভয়ে মানুষ এমন অস্বাস্থ্যকর অভ্যাস থেকে বিরত থাকবে এবং শহরের পরিচ্ছন্নতা রক্ষায় আরও সচেতন হবে।

কর্তৃপক্ষের মতে, শুধুমাত্র জরিমানার পরিবর্তে সামাজিক জবাবদিহি তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই ব্যতিক্রমী পদক্ষেপকে অনেকেই কার্যকর ও সময়োপযোগী বলে প্রশংসা করেছেন। তাদের মতে, নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে উদ্যোগটি নিয়ে সমালোচনাও কম নয়। কিছু নাগরিক ও মানবাধিকারকর্মীর দাবি, প্রকাশ্যে ব্যক্তির ভিডিও প্রদর্শন করা গোপনীয়তার অধিকার লঙ্ঘনের শামিল। তাদের মতে, পরিচ্ছন্নতা নিশ্চিত করার নামে এমন ব্যবস্থা নাগরিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই উদ্যোগ সত্যিই জনসমক্ষে প্রস্রাব ও অন্যান্য অস্বাস্থ্যকর আচরণ কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে