×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ

২০২৬ জুলাই ১৪ ১৫:২২:২৭
তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তিনটি ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক)ধারী ব্রোকারেজ প্রতিষ্ঠানের একজন করে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-২১৯) তাদের অনুমোদিত প্রতিনিধিদের মধ্যে মো. শাকিল আহমেদ-কে প্রত্যাহার করেছে।

এছাড়া রাজ্জাক সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৮৪) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মুহাম্মদ আবু সাইয়েদ-কে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (ডিএসই ট্রেক নং-২৪) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. ইসমাইল-কে প্রত্যাহার করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে