ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি

২০২৬ জুলাই ১৩ ১০:৫০:১৬
২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি

নিজস্ব প্রতিবেদক: দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়লেও ইংল্যান্ডের বিপক্ষে এখনো পর্যন্ত একটি ম্যাচও খেলেননি লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

মেসির ইংল্যান্ডের বিপক্ষে না খেলার পেছনে রয়েছে ২০০৫ সালের একটি ঘটনা। ওই বছরের ১২ নভেম্বর জার্মানি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। কোচ হোসে পেকারম্যান স্কোয়াডে মেসিকে রাখলেও তিনি মাঠে নামতে পারেননি।

এর কারণ ছিল জাতীয় দলে অভিষেক ম্যাচে পাওয়া লাল কার্ড। হাঙ্গেরির বিপক্ষে অভিষেকের কয়েক মিনিটের মধ্যেই লাল কার্ড দেখেছিলেন মেসি। সেই নিষেধাজ্ঞার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। ম্যাচটি গ্যালারিতে বসেই দেখতে হয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে।

সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। হার্নান ক্রেসপো ও রবার্তো আয়ালার গোলে এগিয়ে থাকলেও পরে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। মাইকেল ওয়েন জোড়া গোল এবং ওয়েন রুনির এক গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশরা।

এরপর দীর্ঘ ২১ বছরে দুই দলের মধ্যে এমন কোনো ম্যাচ হয়নি, যেখানে মেসির ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে। ফলে আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে খেলার অধ্যায় এতদিন অপূর্ণই ছিল।

তবে বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ২০০৫ সালে নিষেধাজ্ঞার কারণে যে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামা হয়নি, এবার সেই ইংল্যান্ডের বিপক্ষেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে