ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ 

২০২৬ জুলাই ১২ ১৭:০৬:১৬
৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ 

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১২ জুলাই) ভোরে হওয়া এ ভূমিকম্পের কম্পন ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটের দিকে বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়।

ভারতের Indian National Centre for Ocean Information Services (ইনকয়েস) জানিয়েছে, বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্পের সৃষ্টি হয়। এর প্রভাবে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে।

National Center for Seismology জানায়, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি অগভীর ভূমিকম্প হলেও ভূ-গঠনের স্বাভাবিক পরিবর্তনের কারণে হালকা কম্পন অনুভূত হয়েছে। তারা জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই।

এর আগে, গত বছরের নভেম্বরে বিশাখাপত্তনম ও আলুরি সীতারামা রাজু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ২০১৫ সালের ৪ নভেম্বর উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আলুরি জেলায় ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে