ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

২০২৬ জুলাই ১১ ১৮:০৪:৩২
খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিহার রাজ্যের একটি বিয়ের অনুষ্ঠানে খাসির মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরে মুরগির মাংস পরিবেশন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মোহাম্মদ আনোয়ারের ছেলে আবদুল্লাহর সঙ্গে মোহাম্মদ জাভেদের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। শুরুতে অনুষ্ঠান স্বাভাবিকভাবেই চলছিল।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীরা খাবার খেতে বসলে বিরোধের সূত্রপাত হয়। বরপক্ষের স্বজনদের অভিযোগ, বিয়েতে খাসির মাংস পরিবেশন করা হবে বলে আগে জানানো হয়েছিল। কিন্তু খাবারের সময় তারা দেখতে পান, খাসির পরিবর্তে মুরগির মাংস দেওয়া হয়েছে।

এ নিয়ে বরপক্ষ আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বরপক্ষের অভিযোগ, কনেপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে লাঠি দিয়ে অতিথিদের মারধর করতে দেখা যায়। একটি ভিডিওতে একজনকে তলোয়ার হাতে ভয় দেখাতেও দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে