ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য

২০২৬ জুলাই ১১ ১৫:৫৪:৪২
দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স (ডেগ) থেকে টাকা গণনার সময় একটি হাতে লেখা অজ্ঞাতনামা চিঠি পাওয়া গেছে। চিঠিতে সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রশংসা করা হয়েছে এবং ‘খোকন’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। তবে চিঠিতে লেখকের কোনো নাম-পরিচয় উল্লেখ ছিল না।

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খুলে অর্থ গণনার কাজ শুরু হয়। এ সময় নগদ অর্থের পাশাপাশি চিঠিটি উদ্ধার করা হয়।

চিঠিতে লেখা ছিল, “খোকন বাটপার! সে মাজারের সকল গরু-ছাগল, হাঁস-মুরগি বেচাকেনা করে। মাজারের খাদেমদের অর্ধেকের বেশি তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মরত কর্মচারী চাকরিহারা হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। আমি চাই তার সঠিক বিচার হোক। সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে।”

চিঠিতে উল্লিখিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রায় ১৯ দিন পর দ্বিতীয়বারের মতো মাজারের দানবাক্সের অর্থ গণনার কাজ শুরু হয়েছে। গণনা শেষে দানবাক্সে পাওয়া মোট অর্থের হিসাব প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ২২ জুন মাজারের আটটি ডেগ ও দানবাক্স খুলে ১৭ লাখ ৫৪৯ টাকা নগদ, ৭ আনা স্বর্ণালংকার এবং সৌদি ৫ রিয়ালের দুটি নোট পাওয়া যায়। চার দিনের দান হিসেবে পাওয়া এসব অর্থ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নতুন খোলা একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে