ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

সরকারি ক্রয় ব্যবস্থায় সরকারের নতুন উদ্যোগ

২০২৬ জুলাই ০৬ ১০:২৩:৫৩
সরকারি ক্রয় ব্যবস্থায় সরকারের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: সরকারি ক্রয় কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও ফলপ্রসূ করতে উচ্চপর্যায়ের একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আওতায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দেবে। পাশাপাশি সংশ্লিষ্ট দুই কমিটি কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে।

পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে