ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

একযোগে ৩৮ বিচারককে বদলি

২০২৬ জুলাই ০৬ ১০:১২:৫৫
একযোগে ৩৮ বিচারককে বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আরও ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নতুন পদ ও কর্মস্থলে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বদলিকৃত ও পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের যোগদানের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

তবে যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে