ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন

২০২৬ জুলাই ০৩ ১৮:১২:১২
জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর আবেদনকারীদের ব্যাপক সাড়া মিলেছে। ভিসা কার্যক্রম শুরুর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

শুক্রবার (৩ জুলাই) এক বার্তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে। তবে আবেদনসংখ্যা অনেক বেড়ে যাওয়ায় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।

এ কারণে আবেদনকারীদের ধৈর্য ধরার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বার্তায় আরও বলা হয়, ভিসা সেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও আরও সুবিধাজনক করতে কাজ চলছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নীতিতে পরিবর্তন আসে। এর ফলে প্রায় দুই বছর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পর গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করা হয়।

তবে ভিসা কার্যক্রম পুনরায় চালুর পর আবেদনকারীদের কেউ কেউ অতিরিক্ত ভিড়, সার্ভার জটিলতা এবং দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন।

এসবের মধ্যেও ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে