ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আদালতের ড্রেস কোডে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

২০২৬ জুলাই ০১ ১৩:০৭:৪৩
আদালতের ড্রেস কোডে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট পরা বাধ্যতামূলক থাকবে না।মঙ্গলবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা গাউন এবং ক্ষেত্রবিশেষে সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরিধান করবেন। তবে কালো কোট পরা বাধ্যতামূলক নয়।

আইনজীবীদের ক্ষেত্রেও আগের নির্দেশনা বহাল রেখে বলা হয়েছে, তারা সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক নয়।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

নির্দেশনাটি দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল, শ্রম আদালতসহ সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে