ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ২৪ ১৪:২৫:৪২
২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৬০ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড । কোম্পানিটির ৩৩ কোটি ০৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালটেন্টস লিমিটেড, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে