ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

২৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ২৪ ১৪:২১:১৭
২৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৮.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল ৭.৮৮ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৭.২৬ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ ৭.২১ শতাংশ, আজিজ পাইপস ৬.৮৮ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ৬.৫১ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ৬.৪৬ শতাংশ এবং আরামিট লিমিটেড ৬.৩২ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে