ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

দেশের স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন

২০২৬ জুন ২৪ ১২:৩৪:৪৫
দেশের স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানায়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী এখন ১ জুলাই (বুধবার) পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ হবে।

এই নির্দেশনা সরকারি ও বেসরকারি সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে