ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম নির্ধারণ

২০২৬ জুন ২৪ ১০:৪৮:১৯
২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার গহনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় গহনার দাম সমন্বয় করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে