ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি এমপির

২০২৬ জুন ২৪ ১০:৪১:২০
হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি এমপির

নিজস্ব প্রতিবেদক: বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের সুযোগ তৈরি হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রেহানা আক্তার রানু তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। তিনি অভিযোগ করেন, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এসব অভিযোগের তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক স্বজন বিচারপ্রক্রিয়ার গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে রেহানা আক্তার রানু বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের সময় অল্প হওয়ায় প্রশাসনিক বিভিন্ন চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের অনিয়ম এবং সরকারি হাসপাতালের সেবার মান নিয়েও সমালোচনা করেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি রাজস্ব আদায় বৃদ্ধি, বাজার তদারকি জোরদার এবং আর্থিক খাতে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব রাজনৈতিক পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে সংসদে কার্যকর বিরোধী দলের উপস্থিতির গুরুত্বও তুলে ধরেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে