ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক

২০২৬ জুন ২৩ ২০:১১:১৮
বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক

নিজস্ব প্রতিবেদক: সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং সদস্যদের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের (বিসিআইএ) সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে মো. আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলে রহমান ম্যানশনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংগঠনের সার্বিক পরিস্থিতি এবং অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে সাজ্জাদুল হককে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, মো. সাজ্জাদুল হকের সঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক বা সম্পৃক্ততা থাকবে না। একই সঙ্গে সংগঠনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মো. আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে একটি জরুরি নোটিশও জারি করা হয়েছে। নোটিশে সদস্য ও সংশ্লিষ্ট সবার উদ্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে সাজ্জাদুল হক যদি সংগঠনের নাম ব্যবহার করে বা সংগঠনের পরিচয় ভাঙিয়ে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন, তার দায়ভার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ বহন করবে না।

সংগঠনটির পক্ষ থেকে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং স্পষ্ট করা হয়েছে যে, বহিষ্কারের পর তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের সঙ্গে বিসিআইএর কোনো সম্পর্ক থাকবে না।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে