ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হাতকড়া পরেই জানাজায় সাবেক মেয়র, আবেগঘন মুহূর্তে যা বললেন

২০২৬ জুন ২৩ ১২:০২:১২
হাতকড়া পরেই জানাজায় সাবেক মেয়র, আবেগঘন মুহূর্তে যা বললেন

নিজস্ব প্রতিবেদক: কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আইয়ুব বাবুল। তিনি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং পটিয়া পৌরসভার সাবেক মেয়র।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) দুপুরে পটিয়া পৌর সদরের নিজ বাসভবনে আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৮০) মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

মায়ের মৃত্যুর পর পরিবারের আবেদনের ভিত্তিতে আইয়ুব বাবুলকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সোমবার রাত ৯টার দিকে পুলিশি পাহারায় তাকে কারাগার থেকে পটিয়ায় আনা হয়।

রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আইয়ুব বাবুল বলেন, “আমি মায়ের সেবা করতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ।” তিনি সবার কাছে মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান।

আইয়ুব বাবুলের স্ত্রী চাঁদ সুলতানা জানান, জানাজা শেষে তিনি বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং খাবার গ্রহণ করেন। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব বাবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল থেকে কারাগারে আছেন।

এ বিষয়ে জিয়াউল হক বলেন, প্যারোলে মুক্তি পাওয়া ওই রাজনৈতিক নেতা পুলিশি নিরাপত্তার মধ্যে জানাজায় অংশ নিয়েছেন এবং নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে