ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

প্রত্যাহারের পর সামনে এলো সারওয়ারকে নিয়ে অজানা তথ্য

২০২৬ জুন ২২ ১৬:৫৬:১১
প্রত্যাহারের পর সামনে এলো সারওয়ারকে নিয়ে অজানা তথ্য

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন তার এক শুভাকাঙ্ক্ষী। চিঠিতে শাহজালাল (রহ.) মাজারের দান-অনুদান ব্যবস্থাপনা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরা হয়েছে।

চিঠিতে লেখক দাবি করেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম রোধে সারওয়ার আলম যে পদক্ষেপ নিয়েছিলেন, তা সিলেটসহ দেশ-বিদেশে অনেক মানুষের সমর্থন পেয়েছে। একই সঙ্গে মাজারসংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করা হয়।

তবে চিঠিতে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রামাণ্য তথ্য বা সরকারি তদন্ত প্রতিবেদনের উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। একইসঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।

মো. সারওয়ার আলম ২০২৫ সালের ২১ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

সম্প্রতি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের দানবাক্স, ডেগ ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগকে কেন্দ্র করে সিলেটে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তার প্রত্যাহারের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তবে সারওয়ার আলমের প্রত্যাহার এবং মাজার-সংক্রান্ত বিতর্কের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে