ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ জুন ২২ ১৬:৪৬:৩১
সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি; তবে সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু তৎপরতা বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার আশঙ্কা করছে, কিছু মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সরকার সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মন্ত্রী আরও জানান, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় সেনাবাহিনীকে আইন অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেকোনো ধরনের অপতৎপরতা দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোন কোন এলাকায় ঝুঁকি বেশি রয়েছে, তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তার ভাষায়, “দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে। সেই পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।”

সরকারের দাবি, সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে