ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৬ জুন ২২ ১০:২২:২৬
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয় থেকে মোট ব্যয় ও দাবি (ক্লেইম) পরিশোধের পর উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ৩৮ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে মোট আয়কে ছাড়িয়ে মোট ব্যয় ও দাবি বাবদ ব্যয় ১৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা বেশি ছিল। অর্থাৎ, ওই সময়ে কোম্পানিটি ১৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকার ঘাটতির মুখে ছিল।

এদিকে, চলতি বছরের ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৮১৮ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময় অর্থাৎ ৩১ মার্চ ২০২৫ তারিখে এ তহবিলের পরিমাণ ছিল ৬৭৪ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা।

ফলে এক বছরের ব্যবধানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট বৃদ্ধি হয়েছে ১৪৩ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে আয় ও ব্যয়ের ব্যবধান ইতিবাচক হওয়ার পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স ফান্ডেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে