ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি

২০২৬ জুন ২১ ১৫:১১:৫২
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ২টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং ইসলামিক ফাইন্যান্স।

আগামী ২৫ জুন, বিকাল ৩টায় ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আগের অর্থবছরে অর্থাৎ ২০২৪ সালের জন্য কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি।

এদিকে, আগামী ২৮ জুন, বিকাল সাড়ে ৩টায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আগের অর্থবছরে অর্থাৎ ২০২৪ সালের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে